পটুয়াখালীতে ডিবি পুলিশ পরিচয়ধারী ৪..
প্রকাশ: ২ অক্টোবর ২০২৩ । ১৭:০২ | আপডেট: ২ অক্টোবর ২০২৩ । ১৭:০২
মোঃ খোকন হাওলাদার,পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
পটুয়াখালীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ৪ জন ডাকাত আটক সহ ৪ লক্ষাধীক টাকা উদ্ধার করেছে দুমকী থানা পুলিশ।
সোমবার বেলা ১ টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন খলিলুর রহমান, মোঃ রিপন সিকদার, মোঃ রুবেল বিশ্বাস ও মোঃ কাওসার সিকদার। তাদের সকলের বাড়ী পটুয়াখালী জেলায়। রবিবার রাত আনুমানিক ১:৪৫ মিনিটের সময় তাদেরকে দুমকী উপজেলা লেবুখালী সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থানরত অবস্থায় গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি সাদা মাইক্রো গাড়ী সহ ডিবি পুলিশ লেখা কটি,ওয়াকিটকি এবং বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, তারা দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে বিভিন্ন সময়ে মানুষের কাছে থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল।
প্রেসব্রিফিং কালে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, ডিবি ওসি নাজমুলন হুদা, দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল হান্নান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.