নিখোঁজের ৫দিন পর কিশোরের গলা..

প্রকাশ: ১ অক্টোবর ২০২৩ । ২১:৫৬ | আপডেট: ১ অক্টোবর ২০২৩ । ২১:৫৬

বশির আহমেদ কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুর গাজীপর :-

শ্রীপুরে নিখোঁজের পাঁচ দিন পর রামিমুল হাসান বিজয় (১৪) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার(১ অক্টোবর) উপজেলা গোসিংগা ইউনিয়নের কর্নপুর তাসমিয়া কসমেটিকস কারখানার সংলগ্ন গহিন গজারি বন থেকে ওই কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।নিহত বিজয় শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কেওয়া চন্নাপাড়া এলাকার নোমান বেপারীর ছেলে।সে চন্নাপাড়া শতদল ইন্টার গার্ডেন স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

আটককৃতরা হলো,ওই এলাকার মৃত নুর হোসেন বেপারীর ছেলে জুয়েল বেপারী, দেলোয়ার হোসেনের ছেলে জিহাদ বেপারী, ও ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ধলিয়াপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে শামীম।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, গত ২৬ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে রামিমুল হাসান বিজয় নিখোঁজ হয়। পরে ও-ই দিনই তার চাচা জুয়েল বেপারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই পুলিশ কিশোরকে উদ্ধার ও নিখোঁজের রহস্য উদঘাটনের কাজ শুরু করে। এই ঘটনার সাথে জড়িত তিনজনকে সন্দেহজনক ভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে কর্ণপুর গজারী বন থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!