কলাপাড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত ছাত্রদল..

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩ । ২০:৩০ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ । ২০:৩৪

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী

কলাপাড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত ছাত্রদল নেতা ইমরান হায়দার (জিয়ার) পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। বহস্পতিবার সন্ধ্যায় নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব মোস্তাফপুর গ্রামের নিজ বাড়িতে বসে তারেক রহমানের পক্ষ এ উপহার প্রদান করে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় ক্ষুদ্র বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসান, সহ-সাধারন সম্পাদক সাকির আহম্মেদ, সমাজ কল্যান সম্পাদক মাইনুল ইসলাম মঈন ও পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আবুল বাসার উজ্জল সহ বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে নিহত ছাত্রদল নেতার কবর জিয়ারত করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
এসময় বক্তারা জিয়ার পরিবারকে সান্তনা দেন এবং ভবিষ্যতে সব ছাত্রদল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করা আহ্বান জানান। উল্লেখ্য, ২০১০সালে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বসে পটুয়াখালী জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ইমরান হায়দার জিয়াকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে দীর্ঘ প্রায় ৫ বছর অসুস্থ থাকার পর ২০১৫ সালের মে মাসে জিয়ার মৃত্যু হয়। এরপর থেকেই প্রতি বছর তারেক রহমান তার পরিবারকে ঈদ উপহার প্রদান করে আসছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!