গলাচিপা উপজেলা চেয়ারম্যান-ইউএনও জেলার শ্রেষ্ঠ..

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ । ১৭:৫৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ । ১৭:৫৮

বিনয় কর্মকার, গলাচিপা করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিন সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড এবং জনস্বার্থে উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, গ্রামিন রাস্তা-ঘাট, পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ পরিষদের সকল কাজে সহযোগিতা ও সমতা বজায় রাখার স্বার্থে, সরকারের বিভিন্ন জরীপে পটুয়াখালী জেলার আট উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল প্রশাসনিক, উন্নয়ন, সু-শাসন, নির্বাহী আদালতে বিভিন্ন মামলা পরিচালনা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পাবলিক পরীক্ষা সুষ্ঠু, অবাধ ও নকলমুক্ত করাসহ শিক্ষার উন্নয়ন, প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম বাস্তবায়নে সফলতাসহ নানা পরিসংখ্যান এবং দায়িত্বশীলতার জন্য জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লাা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!