আইন সৃঙ্খলা রক্ষার্থে কাউকে ছাড়..

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩ । ০৯:১০ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ । ০৯:১২

এনায়েত হোসেন খান রিমন মুলাদী করেসপন্ডেন্ট, বরিশাল:-

আইন সৃঙ্খলা রক্ষার্থে কাউকে ছাড় নয়, কারো সাথে আপোষ নয়, আসুন আমরা প্রত্যেকে আত্ম সমালচনা করে নিজেদের শুধরাই, সন্ত্রাসীদের কাছে অবৈধ অস্ত্র থাকলে আমাদের কাছেও বৈধ অস্ত্র রয়েছে, আমরা সকলে মিলে সমাজ থেকে অপরাধকে দুর করবো উল্ল্যেখ করে মুলাদীর কাজিরচরের মীরগঞ্জে পুলিশ বক্স উদ্ভোধন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান।

গতকাল সোমবার বিকাল ৪টায় মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আইন সৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, মুলাদী থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আঃ বারী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ, কাজিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মন্টু বিশ্বাস, মুলাদী পৌর আওয়ামীলীগ সভাপতি জিয়াউল আহসান খান সিপু, সাধারন সম্পাদক আলমগীর হোসেন সুমন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ডিআইজি জামিল হাসানের আগমনের সময় স্থানীয় শত শত নারী পুরুষ রাস্থায় দুই পাশে ব্যানার হাতে দাড়িয়ে আঃ রব হাওলাদারের হত্যাকারীদের ফাসির দাবী জানান। স্থানীয় জনগনের দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথি ডিআইজি জামিল হাসান তার বক্তব্যে বলেন, হত্যা মামলার আসামীরা গ্রেফতার হয়েছে, পুলিশ শতভাগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোসিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!