শ্রীমঙ্গলে তিনদিনব্যাপী জাতীয় স্হানীয় সরকার..
প্রকাশ: 17 September 2023 । 13:20 | আপডেট: 17 September 2023 । 13:20
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্হানীয় সরকার- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় স্হানীয় সরকার মেলা।
আজ রবিবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
এর আগে এক বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদে এসে শেষ হয়।

এসময় উপস্হিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ( সিনিয়র সহকারি সচিব) সন্দ্বীপ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়, উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, জনস্বাস্হ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, তথ্যসেবা কর্মকর্তা লুৎফুন্নাহার খান, কৃষি কর্মকর্তা মহিউদ্দিন প্রমুখ।
মেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদে প্রাঙ্গনে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, কৃষি অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন স্টল স্হান পেয়েছে।
উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ হোসেন খান জানান, শ্রীমঙ্গল উপজেলায় কৃষি, শিক্ষা, স্বাস্হ্য, মৎস্য উৎপাদনসহ মৌলিক অধিকার বাস্তবায়নে এলজিইডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.