কলাপাড়ায় দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও..

প্রকাশ: 16 September 2023 । 20:20 | আপডেট: 16 September 2023 । 20:20

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কলাপাড়ায় স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগাম (এসইআইপি) প্রকল্পের উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সভা কক্ষে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. বাবুল মিয়া প্রমূখ।
কর্মশালায় এসইআইপি প্রকল্পের সোস্যাল মার্কেটিং কার্যক্রমের সার্বিক দিক নিয়ে মুল বিষয়বস্তু উপস্থাপন করেন সেইপ এর সোস্যাল মার্কেটিং অফিসার মো. মাসউদ হাসান। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, উন্নয়ন কর্মী, সাংবাদিক এবং সমাজের অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিসহ মোট ৩২ জন অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম রাকিবুল আহসান বলেন, নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কর্মহীন যুবকসহ অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষ কর্মীতে রূপান্তরিত করতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অব্যাহত অগ্রগতির ধারা আরো ত্বরান্বিত করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। দেশের যুব সমাজকে প্রশিক্ষিত করতে পারলে তাদের অনেকে উদ্যোক্তা হিসেবে অন্যের জন্যও কর্মসংস্থানের সুযোগ করতে পারবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!