ভোরের চেতনার চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি..
প্রকাশ: 16 September 2023 । 18:35 | আপডেট: 16 September 2023 । 18:35
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার চট্টগ্রাম বিভাগের সাংবাদিকদের উদ্যোগে চট্টগ্রামে বদ্দারহাট পুকুরপাড়ে, হাকিম সেন্টারে আজ শনিবার ১৬ সেপ্টেম্বর দুপুর ১২ ঘটিকায় বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক ফকির রিয়াজুল কবির ও ব্যবস্থাপনা সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সহযোগী সম্পাদক পাপিয়া সরকার, সহকারী সম্পাদক হাদিউল আলম মোড়ল, সভাপতিত্ব করেন চট্টগ্রাম ব্যুরো চীফ মো: জাফর ইকবাল ।
অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রাম বিভাগের সকল জেলা উপজেলা প্রতিনিধিদের সাথে পরিচিতি ও মতবিনিময় শেষে পত্রিকার উন্নয়ন ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।
এ সময় প্রধান অতিথি জনাব শফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা সবাই দেশ ও মানুষের কল্যাণের লক্ষ্যে সত্য সংবাদ সংগ্রহ করবেন, অন্যায়ের কাছে মাথা নত করবেন না, কারণ সাংবাদিক জাতির বিবেক, আপনাদের যে দায়িত্ব আমি দিয়েছি তা সঠিকভাবে সততার সাথে পালন করবেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.