কলাপাড়ায় ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষ্যে..

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ । ১৮:২০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ । ১৮:২০

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কলাপাড়ার মহিপুরে সমুদ্র দূষন নিয়ন্ত্রনে জেলেদের করনীয়, আš্Íর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস ও ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষ্যে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় আলীপুর বিএফডিসি মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।
সচেতনতা সভায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস ও জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম। সভায় আলীপুরের সহস্রাধিক জেলেরা ২২ দিনের নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়া ও নিষেধাজ্ঞাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেদর আগ্রাসন বন্ধসহ নানা সমস্যার কথা জানান। বক্তারা জেলেদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!