গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজা..
প্রকাশ: 14 September 2023 । 12:08 | আপডেট: 14 September 2023 । 12:08
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজা সহ শফিকুল ইসলাম (৫২) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব-১৩। আটক শফিকুল ইসলাম ক্রোড়গাছা গ্রামের সালেক উদ্দীনের পুুত্র। আজ বুধবার দুপুরে র্যাব-১৩ মাদক সহ তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করেছে।
গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের ক্রোড়গাছা গ্রাম থেকে মাদকদ্রব্য গুলি উদ্ধার করে। ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিক্রির জন্য অবস্থানের সময় র্যাব-১৩ একটি দল গাঁজা সহ শফিকুলকে আটক কর্।ে এসময় তার সহযোগি একই এলাকার মৃত সুধীর চন্দ্রের পুত্র সন্তোষ বর্মণ পালিয়ে যায়। আটক শফিকুল র্যাবের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার কথা স্মীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার আটক শফিকুলকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করেছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.