কলাপাড়ায় গৃহবধু হত্যার ঘটনায় ঘাতক..

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ । ১৯:০৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ । ১৯:০৭

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কলাপাড়ায় নার্গিস বেগম (২৩) নামের এক গৃহবধূর হত্যার ঘটনায় তার পলাতক স্বামী মো. রাজিব (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১ টায় পার্শ্ববর্তী আমতলী উপজেলার মহিষকাটা গ্রাম থেকে কলাপাড়া থানা পুলিশ ও র্যা ব সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে নিহত গৃহবধূর স্বামী রাজিব। মঙ্গলবার দুপুরের দিকে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে লেমুপাড়া গ্রাম থেকে মো: আনোয়ার হোসেন এর কন্যা এবং রাজিব এর স্ত্রী এক সন্তানের জননী গৃহবধূ নার্গিস বেগম (২৩) এর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে পুলিশ।ঘটনার পরের দিন নারগিসের পিতা আনোয়ার হোসেন ৫ জনের নামে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত গৃহবধূর দেড় বছরের একটি শিশু কন্যা রয়েছে। নিহত গৃহবধূর গলায় কালো দাগ এবং স্বামী পলাতক থাকায় ঘটনার পর থেকেই এটি হত্যাকান্ড বলে সন্দেহ করে পুলিশ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!