টলঘর নির্মাণ না করার দাবিতে,..

প্রকাশ: 11 September 2023 । 11:55 | আপডেট: 11 September 2023 । 11:55

রাজু আহম্মেদ, কালকিনি করেসপন্ডেন্ট, মাদারীপুর:-

মাদারীপুর ডাসার উপজেলার ধামুসা বাজারের আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে টল ঘর নির্মাণ কাজ না করার জন্য সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মার্কেট মালিক ও ব্যবসায়ীদের পক্ষে প্রবাসী হেমায়েত শিকদারের বাবা সোবাহান শিকদার।
১০ সেপ্টেম্বর ২০২৩ সকালে ডাসার উপজেলার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ বিষয়ে নির্মাণ কাজ না করার জন্য মাদারীপুর জেলা প্রশাসক, এলজিইডি প্রকৌশলী, ডাসার উপজেলা নির্বাহী অফিসার ও কালকিনি উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেন স্থানীয় মার্কেটের মালিক সোবাহান শিকদার, নুরুজ্জামান তালুকদার, আল-ব্যাংক কতৃপক্ষ আবু ইউসুফ, দোকান মালিকদের পক্ষে সৈয়দ রেজাউল করিম সুমন।
সংবাদ সম্মেলনে সোবাহান শিকদার জানান- মাদারীপুর ডাসার উপজেলার ভুরঘাটা- শশিকর রাস্তার ধামুসা বাজারের উত্তর পাশে আমার ছেলে হেমায়েত শিকদারের ব্যাক্তি মালিকানাধীন সম্পত্তিতে শিকদার মার্কেট অবস্থিত। কিন্তু শোনা যাচ্ছে ডাসার ধামুসা বাজার পরিচালনা কমিটি টলঘর নির্মাণের জন্য কালকিনি উপজেলা প্রকৌশলী বরাবর একটি রেজুলেশনের কফি জমা দেয় উক্ত রেজুলেশনের বিপক্ষে আমরা একটি লিখিত অভিযোগ করি যাতে লেখা হয়েছে, সিকদার মার্কেটের সামনে এল জিইডি কর্তৃপক্ষ একটি পাকা টলঘর স্থাপনা করার সিদ্ধান্ত নিয়েছে।
এখানে টলঘর নির্মাণ করা হলে ব্যবসায়ীদের দীর্ঘ দিনের তৈরী করা বাজার পরিবেশ নষ্ট হয়ে যাবে। যার কারনে আমাদের অপুরনীয় ক্ষতি সাধন হবে। এলাকার সুবিধার্থে ও বাজার বড় করতে টলঘরটি সিকদার মার্কেটের পশ্চিম পাশে ৩০ ফিট দূরে সরকারি খাস খতিয়ানের ৩৩ নং ধামুসা মৌজার ৭৩৫ নং দাগে টলঘরটি নির্মান করা হলে আল আরাফাহ ইসলামী ব্যাংক, দোকান ব্যবসায়ী, স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত ও যান বাহনের চলাচলে সুবিধা হবে। টলঘর নির্মাণ কাজ বন্ধ করার দাবিতে আমরা মার্কেটের দোকান মালিক হিসেবে সরকারের কাছে জোর দাবি জানাই।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!