নাটোরে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত..

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ । ১৭:১৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ । ১৭:১৪

আবু মুসা বড়ইগ্রাম করেসপন্ডেন্ট নাটোর:-

নাটোরের সিংড়ায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মমিন নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
আজ সকালে উপজেলার বাঁশের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিন উপজেলার ছোট চৌগ্রাম গ্রামের লতিফ প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রোববার সকালে মোটরসাইকেল নিয়ে কাজের উদ্দেশে বের হয় মমিন। পথে নাটোর – বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে গুরুতর আহত হন মমিন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!