শ্রীমঙ্গলে চা-বাগান নেতৃবৃন্দ ও চা..

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ । ১৬:২১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ । ১৮:৩৬

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

শ্রীমঙ্গল উপজেলার সকল চা বাগানের শ্রমিক ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম ( বার)।

আজ রবিবার দুপুরে শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল থানার আয়োজনে এই মতবিনিময় সভা অনু্ষ্িঠত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম ( বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নিপেন পাল, সহ-সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, সাঁতগাও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চা শ্রমিক প্রতিনিধি, চা বাগানের পঞ্চায়েত প্রতিনধি, চা শ্রমিকের মহিলা প্রতিনিধি, ইউপি সদস্য, ইউপি প্যানেল চেয়ারম্যান সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!