হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা..
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৩ । ১৯:৪৫ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৩ । ১৯:৪৫
মোঃ লুৎফর রহমান ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর:-
বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুরের হাকিমপুর ডিগ্রি কলেজ শাখার বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টা থেকে কলেজ অডিটরিয়ামে সন্মেলন শুরু হয়। সন্মেলনের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন।
এ সময় পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন। শেষে রিয়াদ হোসেনকে সভাপতি ও মুহিত হোসেনকে সাধারণ করে ছাত্রলীগের হাকিমপুর ডিগ্রি কলেজ শাখার কমিটি ঘোষনা করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.