পটুয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটিকে..
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৩ । ১৯:৩১ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৩ । ১৯:৩২
এস. কে মিন্টু, মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে মির্জাগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় উপজেলা ছাত্রদল ও সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আদালত এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুবিদখালী কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আতিকুল্লাহ সোহাগের নেতৃত্বে আনন্দ মিছিলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাঈম ইসলাম, রাজু আহমেদ, ছাত্রনেতা মাকসুদুর রহমান ( মিরাজ), ইব্রাহিম হোসেনসহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.