রাজশাহীতে দুই কোটি টাকার হেরোইনসহ..
প্রকাশ: 3 September 2023 । 18:57 | আপডেট: 3 September 2023 । 18:57
ওমর ফারুক “ ব্যুরো চীফ, রাজশাহী ”
রাজশাহীর গোদাগাড়ীতে ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইনসহ ইদিল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া এলাকার ববদিউজ্জামানের ছেলে। রোববার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী ইদিলের বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ আছে।
জানতে পেরে পরে র্যাবের ওই দলটি মাদক ব্যবসায়ী ইদিলের বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ১জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম ১ জনকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করে এবং অপর ১জন ব্যক্তি গোয়াল ঘরের পিছন দিয়ে কৌঁশলে পালিয়ে যায়। বসতবাড়ী তল্লাশী করে তার শয়নকক্ষের ভিতরে থাকা স্টীলের বড় ট্রাংকের পিছনে মেঝেতে থাকা ১টি নীল ও ঘীয়ে মিশ্রিত রংয়ের কাপড়ের হ্যান্ড ব্যাগের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২কেজি হেরোইন উদ্ধার করে। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.