শ্রীমঙ্গলে বিটিইএসএ’র সংবাদ সম্মেলন

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৩ । ১৬:৫৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৩ । ১৬:৫৬

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরী বোর্ড শাখা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত গেজেট সংশোধন করে প্রকাশের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ টি এষ্টেট স্টাফ এসোসিয়েশন। শুক্রবার দুপুরে এসোসিয়েশনের শ্রীমঙ্গলে অবস্থিত কেন্দ্রিয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ জাকারিয়া আহমদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরী বোর্ড শাখা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ গেজেট ১০ আগষ্ট ২০২৩ মোতাবেক চা শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের মজুরী সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়। এই চূড়ান্ত গেজেটে শ্রমিক ও কর্মচারীদের স্বার্থের সহিত সাংঘর্ষিক এবং মজুরীসহ অন্যান্য সুযোগ-সুবিধা পূর্বাবস্থা থেকে খর্ব করা হয়েছে, যাহা প্রচলিত শ্রম আইন ও বাংলাদেশীয় চা সংসদের (বিসিএস) সহিত অত্র সংগঠনের দ্বিপাক্ষিক চুক্তিনামার সাথে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: আমিনুর রহমান, সহ-সভাপতি শেখ কাওসার আহমদ, কংকন ভট্টাচার্য, সহ-সম্পাদক আলমগীর চৌধুরী, কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাশ, শিক্ষা, গবেষনা ও সাংস্কৃতিক সম্পাদক মো: মাহমুদুর রহমান রাসেল প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!