ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে..

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ । ২০:০৬ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ । ২০:০৬

সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৯৯ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৪৬৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৪৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২১ হাজার ৫০০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ১২ হাজার ৪৭৮ জন। মারা গেছেন ৫৭৬ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪২২ জন এবং ঢাকা সিটির বাইরের ১৫৪ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!