অনেক নারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, এই বৈষম্য দূর করা সম্ভব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে দেশি-বিদেশি ক্যানসার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১১তম ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকেন। শুধু বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে সীমাবদ্ধ না রেখে বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালেও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, যেসব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, সেগুলো প্রতিরোধ, দ্রুত রোগ শনাক্তকরণ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
শহর ও গ্রামের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।
মন্তব্য করুন