যৌক্তিক কারণ ছাড়াই রাজনৈতিক শূন্যতা পূরণ করতে বিরোধী দল লংমার্চ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের ইতিবাচক রাজনীতির কারণে জনগণকে বিভ্রান্ত করতে চায় তারা বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জামায়াতে ইসলামী লংমার্চ করছে, তবে এর যৌক্তিকতা জনগণ জানে না। জ্বালানি সংকট বিএনপি তৈরি করেনি; আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে এ সংকট সৃষ্টি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দলের কোনো কর্মসূচি যখন সাড়া ফেলতে পারছে না, তখন জনপ্রিয় মন্ত্রীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে।