স্নো ফ্লেক্স আইসক্রিম :-
উপকরণ :-
পাউডার দুধ ২ কাপ, পানি আড়াই কাপ, কনডেন্স মিল্ক আধা টিন, ১ কাপ ড্যানিশ, ক্রিম ১ টিন, জিলোটিন ৩ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, গরম পানি আধাকাপ, সিএমসি পাউডার আধা চা চামচ, চিনি ২ টেবিল চামচ চায়না গ্রাস ১ চা চামচ, ডিম ২টা সাদা অংশ, চেরি ৪/৫টি, চিনি আধা কাপ, পুদিনা পাতা ৪/৫টি।
প্রণালি :-
দুধ গুলিয়ে তার সঙ্গে কনডেন্স মিল্ক আধা টিন মিলিয়ে জ্বাল দিয়ে নিতে হবে। দুই বা তিন মিনিট পর গরম অবস্থায় ডিম দিয়ে বিট করতে হবে। জিলো টিন চিনি লেবুর রস সিএমসি পাউডার চায়না গ্রাস ১ চা চামচ গরম পানি দিয়ে গুলিয়ে নিন। এই মিশ্রণ অল্প করে দুধে ঢালুন। আবার বিট করুন। আবার দুধ দিন। আবার বিট করুন। ঠা-া করে ফ্রিজে ৪ ঘণ্টা রেখে দিন। এ সময় ফাইনাল ডিসে ঢেলে নিন।এবার ডিমের সাদা অংশ মেরাং করে চিনি মেশান। এবার আইসক্রিমের ওপরে কোমটা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুটা এলোমেলো হবে। তারপর চেরি দিয়ে সাজিয়ে নিন। সবশেষে এতে পুঁদিনা পাতার মাথাটুকু কেটে নিয়ে সাজিয়ে নিন।
রিপল আইসক্রিম:-
উপকরণ :-
চিনি ১ কাপ, গুঁড়া দুধ ২ কাপ, পানি আড়াই কাপ, চায়না গ্রাস আধা চা চামচ, গ্লুকোজ গাম ১ চা চামচ কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ড্যানিশ ক্রিম ১ টিন জেলোটিন পাউডার ১ টেবিল চামচ, যে কোনো ফ্লেভারের জেলি ১ কাপ
প্রণালি :-
গুঁড়া দুধ, পানি, চিনি, কর্নফ্লাওয়ার এক সঙ্গে গুলিয়ে জ্বাল দিয়ে নামাতে হবে। অন্য পাত্রে চায়না গ্রাস আধা কাপ গরম পানিতে দিয়ে তার মধ্যে জিলোটিন গুলে দুধে মিশিয়ে চুলোয় আবার একটু জ্বাল দিতে হবে। চুলো থেকে নামিয়ে গ্লুকোজ গাম মিলিয়ে মিশ্রণটা ঠা-া করে ক্রিমটা মিলিয়ে বিট করে ফ্রিজে রাখতে হবে। দুঘণ্টা পরপর বের করে বিট করতে হবে। এভাবে তিনবার বিট করে জেলিটা দিয়ে ফাইনালি জমাতে হবে। পাঁচ ঘণ্টা জমাতে হবে।
পেস্তা আইসক্রিম:-
উপকরণ :-
গুঁড়া দুধ ২ কাপ, পানি, ১ কাপ, চিনি ১ কাপ, ড্যানিশ ক্রিম ১ টিন, পেস্তার এসেন্স আধা চা চামচ, সবুজ রং ৫/৬ ফোটা, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চায়না গ্রাস আধা চা চামচ পেস্তা কুচি ১০/১২টা, সিএমসি পাউডার ১ চা চামচ।
প্রণালি :-
দুধ, পানি, চিনি এক সঙ্গে জ্বাল দিতে হবে। কর্নফ্লাওয়ার সিএমসি চায়না গ্রাস এক সঙ্গে ১ কাপ পানিতে গুলে জ্বাল দিয়ে দুধের সঙ্গে মেলাতে হবে। সামান্য সবুজ রং এসেন্স দিয়ে ঠা-া হলে বিট করে ফ্রিজে রেখে একই নিয়মে ২ বা তিন ঘণ্টা পরপর বিট করে তিন বারের বার ক্রিম দিয়ে বিট করে ফাইনাল জমাতে হবে।
টুটিফুটি আইসক্রিম:-
উপকরণ :-
ভ্যানিলা আইসক্রিম ১ বক্স, স্ট্রবেরি আইসক্রিম ১ বক্স, পেস্টাশি ও আইসক্রিম ১ বক্স, আঙ্গুর ২ কাপ, চেরি, ১ কাপ, পেঁপে ২ কাপ।
প্রণালি :-
আইসক্রিম কাপে প্রথমে তিন রকম আইসক্রিম সাজিয়ে তারপর ফ্রুটসগুলো দিয়ে পরিবেশন করুন।
লেমন ললি:-
উপকরণ :-
পানি ২ কাপ, চিনি আধা কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ কোয়ার্টার চা চামচ, লেমন এসেন্স ৩-৪ ফোঁটা, সবুজ রং সামান্য।
প্রণালি :-
সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে ছেঁকে আইসবক্সে ঢেলে ফ্রিজে ৪ ঘণ্টা জমিয়ে নিন।
ব্যানানা আইসক্রিম:-
উপকরণ :-
চায়না গ্রাস চা চামচ, চিনি ২ কাপ ব্যানানা এসেন্স আধা চা চামচ, ড্যানিশ ক্রিম ১ টিন, ঘন দুধ ৪ কাপ (আড়াই কাপ পাউডার মিল্ক আড়াই কাপ পানি) হলুদ রং সামান্য, ডিমের সাদা অংশ ২ টা ( মেরাং করা)
প্রণালি :-
চায়না গ্রাস, ঘন দুধ ও চিনি পানিতে মিশিয়ে চুলোয় জ্বাল দিন। একটু ঠা-া হলে এসেন্স রং মিলিয়ে বিট করতে হবে। এর পর ফ্রিজে রেখে ২/৩ ঘণ্টা পরে আবার বের করে বিট করতে হবে। এভাবে মোট চারবার বিট করতে হবে। ৩ বারে মেরাং, ৪ বারে ক্রিম দিয়ে বিট করে জমাতে হবে। সার্ভ করার সময় কলা দিয়ে চিনি ক্যারামেল করে তাতে বাদাম দিয়ে জমিয়ে এটা গুঁড়া করে আইসক্রিমের ওপর ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।
চকোলেট আইসক্রিম:-
উপকরণ :-
কনডেন্স মিল্ক আধা টিন চকোলেট বার আধা প্যাকেট গুঁড়া দুধ ২ কাপ পানি ৩ কাপ, জেলোটিন ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ ওভালটিন ২ টেবিল চামচ, ড্যানিশ ক্রিম ১ টিন।
প্রণালি :-
ক্রিম ছাড়া সব উপকরণ মিশিয়ে এক সঙ্গে চুলোয় জ্বাল করুন। ঠা-া হলে ক্রিম দিয়ে বিট করে নিন। ফ্রিজে রেখে দুই ঘণ্টা পর পর বের করে বিট করতে হবে। এভাবে তিনবার বিট করে ফাইনালি জমাতে হবে ৫-৬ ঘণ্টা পর্যন্ত।
মন্তব্য করুন