পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জে এক পরিত্যক্ত বাড়ি থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

 

এ্যনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া এ্যনিমেল লাভার্স সদস্যরা সাপটিকে বনে অবমুক্ত করেছে। সোমবার রাত ১১টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী হাই স্কুলের সামনে থাকা একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিষধর এই সাপটি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে বন বিভাগের সহযোগিতায় কুয়াকাটার টেংরাগিরি রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়।

এসময় পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জের বালিয়াতলী ক্যাম্পের বিট কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, এ্যনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য বাইজিদ মুন্সী, এইচ এম মাসুদ হাসান, শাওন মোল্লা সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত্ত ছিলেন। সাপটি এক নজর দেখার জন্য পর্যটকসহ স্থানীয়দের ভীড় জমে যায়।

 

এ্যনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, গতকাল (সোমবার) সন্ধায় তাদের হট লাইন নাম্বারে খবর পেয়ে গভীর রাতে বন বিভাগের সহায়তায় আমরা সাপটিকে উদ্ধার করতে সক্ষম হই। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। উদ্ধার কৃত সাপটি টেংরাগিরি বনে অবমুক্ত করা হয়েছে। রাকায়েত আরো জানান, বনভূমি উজাড় হয়ে যাওয়ায় সাপটি লোকালয়ে এসে আশ্রয় নিয়েছে। এটি খুবই বিষধর সাপ।