বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনার পাশে থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামীলীগ তৈরী করার জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বঙ্গবন্ধুর আদর্শের উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নেতা, শেখ হাসিনা আমাদের নেতা, নৌকা আমাদের মার্কা এই সকল বিষয়গুলোকে অন্তরে ধারন করে আমরা একত্রে কাজ করলে আমাদের মঙ্গল ও বিজয় সম্ভব। ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির’ উপকারভোগীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (১০ জুলাই) সকালে দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান।


মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মাসুদ রানা জালাল জোমাদ্দারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান,ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী,শ্রম বিষয়ক সম্পাদক এ্যাড.মোঃ শাহিন মিয়া ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যাপারীসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।