কাজের মুল্যায়নের ভিত্তিতে মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠদের তালিকায় শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. পার্থ সারথি সিংহ সহ বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জন পুরস্কৃত হয়েছেন।
এরা হলেন শ্রীমঙ্গল স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. পার্থ সারথি সিংহ, মেডিকেল অফিসার (আইসিটি) ডা. মো. জুবায়ের খান, মিডওয়াইফ  মাম্পি মল্লিক, স্বাস্থ্য পরিদর্শক  মাহবুব আলম,
ফার্মাসিস্ট রূপক দে, সিএইচসিপি (পশ্চিম ভাড়াউড়া কমিউনিটি ক্লিনিক) অনুপ দত্ত।
সম্প্রতি জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক অনুষ্ঠানে এদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ।