পটুয়াখালীর দুমকির লেবুখালীতে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির উত্তম গোঁসাই ভক্ত সংগঠনের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও হরি সংগীত অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৮ জুন)সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির উত্তম গোঁসাই ভক্ত সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মঙ্গল আর্শিবাদক ছিলেন এপার ও ওপার বাংলার একাধিক আশ্রম প্রতিষ্ঠাতা মতুয়ারত্ন শ্রীমৎ উত্তম গোসাঁই।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গুরুমাতা ও মন্দিরের সেবাইত শ্রীমতি চন্দ্রা দেবী।

‎শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির উত্তম গোঁসাই ভক্ত সংগঠনের সভাপতি শ্রী বিপ্লব কুমার পাইকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দুমকি উপজেলার হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা শ্রী সুকুমার দাস। দুমকি সনাতনি যুব সংঘের সভাপতি শ্রী হিমাংশু মিত্র ও সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম গোলদার এর যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটিভি ও বরিশাল বেতারে শিল্পী প্রভাষক শ্রী বিনয় কৃষ্ণ হাওলাদার,উসশী মালাকার, সংগঠনের উপদেষ্টা শ্রী গোবিন্দ দাস,সহকারী শিক্ষক শ্রী সুব্রত হাওলাদারসহ অতিথিবৃন্দরা।

‎অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন ও বরিশাল বেতারে শিল্পীরা হরি সংগীত পরিবেশন করেন এবং পরিশেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।