ঢাকা   রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ই-পেপার । আর্কাইভ ।  Bangla Font । ইউনিকোড কনভার্টার । ভিডিও
English
সংবাদ শিরোনাম
রূপপুর পারমাণবিক প্রকল্পে বড় অগ্রগতি, শিগগিরই মিলবে বিদ্যুৎ প্রধানমন্ত্রীর নির্দেশের পর তিন্দুর সেই স্কুল জাতীয়করণের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু নওগাঁর আত্রাইয়ে ১৯৩ টি কেন্দ্রে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইন শুরু স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব বাংলাদেশে সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রূপালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ১২৫ কোটি টাকা আমানত অর্জন উদযাপন
Eng
RHB NEWS
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • অপরাধ ও আইন
  • খেলাধুলা
  • ধর্ম
  • বিনোদন
  • খাবার রেসিপি
  • ছবি
  • ভিডিও
  • অন্যান্য  
    • লাইফ ষ্টাইল
    • অর্থ ও বানিজ্য
    • উন্নয়ন ও সমৃদ্ধি
    • ইতিহাস ঐতিহ্য
    • প্রধান সংবাদ
    • কৃষি
    • ভ্রমন
    • শিক্ষা
    • সাহিত্য
    • সড়ক দুর্ঘটনা
    • শোক সংবাদ
    • মৃত্যু বার্ষিকী
    • তথ্য ও প্রযুক্তি
    • দুর্নীতি
    • প্রবাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • RHB পরিবার

জাতীয়
রাজনীতি
দেশজুড়ে
আন্তর্জাতিক
অপরাধ ও আইন
খেলাধুলা
ধর্ম
বিনোদন
খাবার রেসিপি
ছবি
ভিডিও

অন্যান্য

  • লাইফ ষ্টাইল
  • অর্থ ও বানিজ্য
  • উন্নয়ন ও সমৃদ্ধি
  • ইতিহাস ঐতিহ্য
  • প্রধান সংবাদ
  • কৃষি
  • ভ্রমন
  • শিক্ষা
  • সাহিত্য
  • সড়ক দুর্ঘটনা
  • শোক সংবাদ
  • মৃত্যু বার্ষিকী
  • তথ্য ও প্রযুক্তি
  • দুর্নীতি
  • প্রবাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • RHB পরিবার
EN
  • সৌদিতে ২৬ বছর পর শীতকালে শুরু হবে রমজান

সৌদিতে ২৬ বছর পর শীতকালে শুরু হবে রমজান

প্রধান প্রতিবেদক , ঢাকা

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪ । ১৩:৪২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ । ১৩:৪২

ফলো করুন-
 চলতি বছরের মার্চ মাসে রমজানকে স্বাগত জানাবেন সারা বিশ্বের মুসলমানেরা। এবার ২৬ বছর পর শীত মৌসুমে রমজান পালন করবেন সৌদি আরবের নাগরিকেরা।
সাবাক ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী এবার সৌদি আরবে ১১ মার্চ রমজান শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। দেশটিতে শীত মৌসুম শুরু হয়েছে ২২ ডিসেম্বর থেকে. যা চলমান থাকবে ২০ মার্চ পর্যন্ত।
বিশেষজ্ঞরা বলেছেন, ২০২৪ সাল থেকে রমজান শীতকালে শুরু হবে, তবে প্রথম দুই বছর রমজানের শেষ অংশে বসন্তকাল শুরু হবে। এরপর ২০৩১ সাল পর্যন্ত রমজান শীতকালে শুরু হবে এবং এরপরের ৮ বছরে অর্থাৎ, ২০৩৯ সাল পর্যন্ত শরৎকালে।
প্রসঙ্গত, ২০২৪ সালে পবিত্র রমজান মাস কবে শুরু হবে, সেই বিষয়ে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (ইএএস)।
জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী আগামী ১১ মার্চ (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছে সংস্থাটি। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান আগামী রমজান মাস সংযুক্ত আরব আমিরাতে শীতের মৌসুমে শুরু হবে বলে নিশ্চিত করেছেন।
আমিরাতে আগামী ২০৩১ সাল অর্থাৎ ১৪৫৩ হিজরি পর্যন্ত পরবর্তী সব রমজান মাস শীতকালে শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, এরপর দেশটিতে রমজান মাসের শুরু শরৎকালে হবে। ইসলামি ক্যালেন্ডারের নবম মাস রমজান। হিজরি ক্যালেন্ডারের অন্যান্য সব মাসের মতো রমজান মাস শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়।
আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ রমজান মাস শুরুর বিষয়ে প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে। জ্যোতির্বিজ্ঞানের গণনায় কেবল ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়।
ইসলামের পবিত্রতম শহর সৌদি আরবের মক্কায় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর অন্যান্য ইসলামিক দেশের মতো সংযুক্ত আরব আমিরাতও চাঁদ দেখার মাধ্যমে রমজানের শুরু নির্ধারণ করে। রমজান মাসের শুরু সাধারণত নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে। আর পবিত্র এই মাস ২৯ থেকে ৩০ দিন স্থায়ী হয়।
শেয়ার করুন

আরও পড়ুন

তারেক রহমানের চীন সফরকে ঘিরে..

তারেক রহমানের চীন সফরকে ঘিরে..

২০৩৮ বিশ্বকাপ একাই আয়োজনের পরিকল্পনায়..

২০৩৮ বিশ্বকাপ একাই আয়োজনের পরিকল্পনায়..

সরকারি স্বাস্থ্যসেবায় আস্থা বাড়াতে সোনার..

সরকারি স্বাস্থ্যসেবায় আস্থা বাড়াতে সোনার..

চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন..

চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন..

মন্তব্য করুন

আন্তর্জাতিক

তারেক রহমানের চীন সফরকে ঘিরে..

তারেক রহমানের চীন সফরকে ঘিরে..

২০৩৮ বিশ্বকাপ একাই আয়োজনের পরিকল্পনায়..

২০৩৮ বিশ্বকাপ একাই আয়োজনের পরিকল্পনায়..

সরকারি স্বাস্থ্যসেবায় আস্থা বাড়াতে সোনার..

সরকারি স্বাস্থ্যসেবায় আস্থা বাড়াতে সোনার..

চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন..

চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন..

আরও পড়ুন

RHB NEWS

ফলো করুন

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ৫৫/বি , নোয়াখালী টাওয়ার (১৩ তলা, ১৩এএ), পুরানা পল্টন, ঢাকা -১০০০

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

error: Content is protected !!