দিনাজপুরের ফুলবাড়ীতে দুটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রাথমিক ও কোনো শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

৬ অক্টোবর সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষিপুর বাজার ও দৌলতপুর ইউনিয়নের বাগধাড়া মোড়ে সড়ক দুটির নির্মান কাজ উদ্বোধন করা হয়।

একটি সড়ক খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষিপুর থেকে পূর্ব সীমানা পর্যন্ত ৪৬০ মিটার। যার ব্যায় ধরা হয়েছে ৪৫ লাখ টাকা। আরেকটি দৌলতপুর ইউনিয়নের বাগধারা মোড় থেকে খয়েরবাড়ী পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক, যার ব্যায় ধরা হয়েছে দেড় কোটি টাকা।
প্রকল্প দুটিতে এলজিইডি এর মাধ্যমে রংপুর বিভাগ উন্নয়ন ও আই আর আই ডিপি- ৩ অর্থায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনাল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আতাউর রহমান মিল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক,দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম,দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম চৌধুরী,খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোষ্ঠমহন চোধুরী,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মিজানুর রহমান সরদার,সার্ভেয়ার মোসলেম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ‌ও উপস্থিত ছিলেন।