কালকিনিতে ইয়াবাসহ কুখ্যাত মাদককারবারী উজ্জ্বল..
প্রকাশ: ১৯ জুন ২০২৩ । ১৯:১৭ | আপডেট: ১৯ জুন ২০২৩ । ১৯:১৭
রাজু আহম্মেদ, কালকিনি করেসপন্ডেন্ট, মাদারীপুর
এক কুখ্যাত চোরাকারবারি ও মাদককারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উজ্জ্বল বেপারী পৌর এলাকার লক্ষিপুর-পখিরা গ্রামের মোঃ সিরাজ বেপারীর ছেলে।
আজ সোমবার থানা পুলিশ সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে। তার গ্রেফতারের খবরে ওই এলাকার সাধারন মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে। পুলিশ জানায় তার বিরুদ্ধে থানায় ওয়ারেন্টসহ বেশ কয়েকটি মামলা রয়েছে এবং সে এলাকায় একজন চিহৃিত চোরাকারবারী হিসেবে পরিচিত।
থানার এসআই মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনের নির্দেশনায় এসআই মোঃ মিঠু ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে উজ্জ্বল বেপারীর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে হাতেনাতে ইয়াবাসহ উজ্জ্বলকে আটক করা হয়।
এসময় তার সঙ্গে থাকা আরেকজন দৌড়ে পালিয়ে যায়। কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, মাদকারবারী উজ্জ্বল গোপনে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। তাই তাকে আমরা তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করেছি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.