নবাবগঞ্জে এসবিএসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন
প্রকাশ: ৩ মার্চ ২০২৪ । ১৬:১৫ | আপডেট: ৩ মার্চ ২০২৪ । ১৬:১৫
মোঃ হাসিম উদ্দিন (ব্যুরো চীফ) রংপুর :-
নবাবগঞ্জ দিনাজপুর সরকারে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির আওতায় ব্যাংকিং সেবা সর্বসাধারণের দোড় গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে এসবিএসি ব্যাংকের আফতাবগঞ্জ উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১ টায় আফতাবগঞ্জ বাজারের ¯েœহা কমপ্লেক্সে এ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের এতে সভাপতিত্ব করেন।
এ সময় এসবিএসি ব্যাংকের রংপুর শাখার ব্যাবস্থাপক রাশেদ মাহবুব, বগুড়া শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, প্রধান কার্যালয়ের হেট অফ ডিজিটাল ব্যাংকিং শফিউল আজম, দিনাজপুর শাখা ব্যবস্থাপক এটিএম নুরুন্নবী সরকার, আফতাবগঞ্জ উপ-শাখা ইনচার্জ ফেরদৌস আহমেদ সহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী সুধিজন ও সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.