গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৫ সাংবাদিককে মারপিটের প্রতিবাদে আজ রোববার কলম বিরতি ও ঢাকা-রংপুর মহাসড়কে অবরোধ কর্মসুচী পালন করেছে সাংবাদিকরা। গত ৩ জুলাই গোবিন্দগঞ্জ থেকে শোলাগাড়ী আলীম মাদ্রাসার দুনীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যান।
এসময় ওই মাদ্রাসা সুপার মিনহাজ উদ্দিন সহ তার লোকজন ক্ষুদ্ধ হয়ে সাংবাদিকদের বেধড়ক মারপিট করে । এতে আহত হন সাংবাদিক শাহিন আলম, আবু তারেক ,মশিউর রহমান বাবু, ফরহাদ হোসেন ও জোবায়েদুর রহমান আহত হন । তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরদিন ৪ জুলাই গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ শুধু মাত্র ১ জন আসামীকে গ্রেফতার করলেও অন্যদের গ্রেফতারের বিষয়ে উদাসীন ।
এ প্রেক্ষিতে আজ রোববার দুপুরে গোবিন্দগঞ্জ সাংবাদিক সমাজ চৌরাস্তা মোড়ে কলম বিরতি ও ঢাকা রংপুর মহাড়ক অবরোধ করে কর্মসুচী পালন করে । এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জিবু রায়, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আকন্দ, সাংবাদিক ডিপটি প্রধান, রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক মাহমুদ খান,জিল্লুর রহমান,সাজেদুর রহমান সাজু সহ অন্যরা । বক্তারা বলেন ,মামলার দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করছে না । আমরা অবিলম্বে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানাই এসময় ঢাকা-রংপুর মহাড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মন্তব্য করুন