সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার দুইটি ইউনিয়নে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮ টায় উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া নুরুল হুদা দাখিলি মাদ্রাসা মাঠে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন মুফতি আল আমিন। উপজেলার প্রায় ১০টি গ্রামের নারী পুরুষসহ দেড় শতাধিক মুসলিম রিক্সা-ভ্যানযোগে ও পায়ে হেঁটে এ দুটি ঈদের জামাতে অংশগ্রহণ করেন। নামাজে অংশ নেয়া মুসুল্লিরা জানান, ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদ উদযাপন করে আসছেন। জেলার ৫টি উপজেলায় ৪৪টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন মুসলমানদের একটি অংশ।