বৃহস্পতিবার সকাল ৯ টায় দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের২নংওয়ার্ড চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মন্নান ফকির (৬৫) ওই গ্রামের মৃত আনজর আলীর ছেলে, স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের ছোট ভাই ফারুক একই বাড়ির শাহনাজকে গালমন্দ করে বিষয়টি মন্নান নিজ ঘরে বসে তার মায়ের কাছে জানায় এবং ফারুক যেন কারো সঙ্গে খারাপ আচরণ না করে সেজন্য অন্য ভাইদেরকে জানিয়ে ফারুককে সাশাতে হবে বলে জানিয়ে দেন। ফারুক এ কথা শুনে ছুরি নিয়ে দৌড়ে মন্নানের ঘরে প্রবেশ করে তাকে এলোপাতারী কুপিয়ে জখম করে বাড়ির লোকজন ও স্থানীয়রা মন্নানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা খন্দকার শামসুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
দশখানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এ ঘটনায় নিয়তের ছোট ভাই ফারুককে আটক করা হয়েছে । নিহতের ছেলে রাসেল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।