কলাপাড়ায় কেন্দ্র ঘোষিত নির্দেশনা অনুযায়ী পৌর বিএনপির প্রতিটি ওয়ার্ড পর্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কমিটি গঠন করার লক্ষ্যে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ জানুয়ারি সন্ধ্যায় কলাপাড়া বিএনপি কার্যালয়ে পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারের সঞ্চালনায় পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মো. সুলতান, মাওলানা মো. আউয়াল, মো. জসিম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, মিলন তালুকদার, পৌর ওলামা দল নেতা মাওলানা মো. ফোরকানুল ইসলাম, যুবদল নেতা ফোরকান তালুকদার, লিটু বিশ্বাস, স্যামুয়েল হক তানিম প্রমুখ।

এসময় কলাপাড়া পৌর বিএনপি সভাপতি গাজী মো. ফারুক বলেন, দেশী ও বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনীতি দলগুলোর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির একটি পায়তারা চলছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে বিএনপি’র সকল নেতৃবৃন্দদের সমন্বয়ে টিম গঠন করে আমাদের কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান।