কলাপাড়া প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক জীবন কুমার মন্ডল (৭১) শুক্রবার সকাল সাড়ে সাতটার সময় নিজ বাসভবনে পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। জীবন কুমার মন্ডল ঢাকা থেকে প্রকাশিত প্রথম ডাক পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কলাপাড়া উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) ভাইস চেয়ারম্যান ছিলেন। সত্তরের দশকের শেষের দিকে তিনি সাংবাদিকতা শুরু করেন এবং তিনি কলাপাড়ায় মঞ্চ নাটকের শিল্পী হিসেবে নিয়মিত অভিনয়ও করতেন। তার মৃত্যুর খবরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি এক কন্যা, স্ত্রী, ভাই-বোনসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বিকেল সাড়ে চারটায় জীবন কুমার মন্ডলের মরদেহ কলাপাড়া প্রেসক্লাব প্রাঙ্গনে নিয়ে আসলে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর কলাপাড়া পৌর শহরের মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রয়াত সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডলের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান তার স্ত্রী, কন্যার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী এবং তিনি সর্বদা তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় তার সাথে ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিনী উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া ইউপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়ায় কর্মরত গনমাধ্যম কর্মীরা।
এছাড়াও তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু গভীর শোক প্রকাশ করেছেন।
মন্তব্য করুন