কলাপাড়ায় শিক্ষককে মারধরের বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে এগারোটায় মিশ্রীপাড়া ফাতেমা-হাই মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিশ্রীপাড়া বাজারে এসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষ করে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও বর্তমান-সাবেক শিক্ষার্থীর।

বুধবার সরেজমিনে গেলে মিশ্রীপাড়া ফাতেমা-হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিশ্রীপাড়া মন্দির সংলগ্ন এলাকায় ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. শাহ আলমের উপর হামলা হলে এসময় তাঁকে রক্ষা করতে এগিয়ে আসলে সাবেক এক শিক্ষার্থীর উপরও হামলা করে স্থানীয় কুদ্দুস সিকদারের নেতৃত্বে বেশ কয়েকজন সন্ত্রাসীরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন শিক্ষক-শিক্ষার্থীরা এবং দাবী না মানলে দ্রুত বিচার না হলে ক্লাস বর্জন করার হুমকি দেন তারা।