বরিশালের আগৈলঝাড়ায় অবস্থিত বিভাগীয় বেবীহোম বা ছোটমণি নিবাসে এতিম ও অনাথ শিশুদের সাথে ইফতার করলেন সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের নাতি ও মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র ছোট ছেলে বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।
শনিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে অবস্থিত বরিশাল বিভাগীয় ছোটমণি নিবাসে উপস্থিত হয়ে এতিম ও অনাথ শিশুদের খোঁজ খবর নেন এবং তাদের নিয়ে ইফতার করেন তিনি। এর আগে আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ফজলুল হক এর পরিচালনায় ইফতার পূর্ব দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।
এ সময় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ জসিম উদ্দিন সরদার, মোঃ সোহরাব হোসেন বাবুল, শ্রম বিষয়ক সম্পাদক সবুজ আঁকন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন দাড়িয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম টিটু তালুকদার, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিম,, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চাঁন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদ তালুকদার, সহ-সভাপতি আব্দুল্লা লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন যুবলীগ সভাপতি পলাশ গাজী, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন সেরনিয়াবাত রাজু, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সৌরভ মোল্লাসহ দলীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন