কলাপাড়ায় রাতে ভয়াবহ আগুনে এক পরিবারের পরিধেয় বস্ত্র ছাড়া সব পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাতে কলাপাড়া পৌরশহরের চিংগরিয়ার স্থায়ী বাসিন্দা অসিম দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
সোমবার সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্থ অসিম দাস জানায়, তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে ছুটে এসে দেখেন আগুনে সব পুড়ে গেছে। তাদের পরিধেয় বস্ত্র ছাড়া অবশিষ্ট কিছুই নাই সব শেষ হয়ে গেছে। ঘরসহ সব মিলিয়ে তার দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
প্রতিবেশী ভাস্কর বলেন, আগুনের ঘটনা শুনার সাথে আমরা অনেকে ছুটে আসি। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নিজেরা আগুন নেভাতে চেষ্টা করি। কিন্তু আগুনের এত গতি ছিল কাছে যাওয়ার কোন পরিস্থিতি ছিলোনা। তবে আমাদের চেষ্টায় পার্শ্ববর্তী আরো দুটি ঘর রক্ষা পেয়েছে। যখন ফায়ার সার্ভিস আসে ততক্ষণে পুরে সবে শেষ হয়ে গিয়েছে।
অগ্নিকান্ডের সময় ঘরে থাকা অসীম দাসের স্ত্রী সুসমা দাস জানান, মাত্রই তিনি ঘরের দোতলায় ঠাকুর ঘরে পুজা দিয়ে নিচে নেমেছেন। এর কিছুক্ষণ পরে তিনি টের পান উপরে চর চর শব্দ হচ্ছে। কাছে গিয়ে দেখেন উপরের দিকে শুধু আগুন জ্বলছে। এরপর তিনি আগুন আগুন চিৎকার দিতে দিতে নিচে নেমে অজ্ঞান হয়ে পড়েন। এরপর জ্ঞান ফিরলে দেখেন সব শেষ। বর্তমানে তাদের চালচুলো কিছুই নেই, তাই সহায়তার মাধ্যম ঘুরে দাঁড়াতে চান তরা।
এবিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তার বক্তব্য পাওয়া হয়নি। তবে পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর তিনি ঘটনাস্থল গিয়ে ক্ষয়ক্ষতি দেখে এসেছেন।
মন্তব্য করুন