ঢাকা   সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ । ই-পেপার । আর্কাইভ ।  Bangla Font । ইউনিকোড কনভার্টার । ভিডিও
English
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামানো হচ্ছে মোবাইল কোর্ট ফ্যামিলি কার্ডের জন্য ৩৭৫৬৭টি নারী প্রধান পরিবার চূড়ান্ত ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত দুবাই প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে খলিলুর রহমান জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে আছে : ডিআইজি আহসান হাবিব পরিস্থিতি পর্যালোচনা করে বিমানের দুবাই রুট চালুর চিন্তা : প্রতিমন্ত্রী মিল্লাত সাইপ্রাসে ৬টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করল তুরস্ক এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
Eng
RHB NEWS
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • অপরাধ ও আইন
  • খেলাধুলা
  • ধর্ম
  • বিনোদন
  • খাবার রেসিপি
  • ছবি
  • ভিডিও
  • অন্যান্য  
    • লাইফ ষ্টাইল
    • অর্থ ও বানিজ্য
    • উন্নয়ন ও সমৃদ্ধি
    • ইতিহাস ঐতিহ্য
    • প্রধান সংবাদ
    • কৃষি
    • ভ্রমন
    • শিক্ষা
    • সাহিত্য
    • সড়ক দুর্ঘটনা
    • শোক সংবাদ
    • মৃত্যু বার্ষিকী
    • তথ্য ও প্রযুক্তি
    • দুর্নীতি
    • প্রবাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • RHB পরিবার

জাতীয়
রাজনীতি
দেশজুড়ে
আন্তর্জাতিক
অপরাধ ও আইন
খেলাধুলা
ধর্ম
বিনোদন
খাবার রেসিপি
ছবি
ভিডিও

অন্যান্য

  • লাইফ ষ্টাইল
  • অর্থ ও বানিজ্য
  • উন্নয়ন ও সমৃদ্ধি
  • ইতিহাস ঐতিহ্য
  • প্রধান সংবাদ
  • কৃষি
  • ভ্রমন
  • শিক্ষা
  • সাহিত্য
  • সড়ক দুর্ঘটনা
  • শোক সংবাদ
  • মৃত্যু বার্ষিকী
  • তথ্য ও প্রযুক্তি
  • দুর্নীতি
  • প্রবাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • RHB পরিবার
EN
  • কলাপাড়ায় বরই চাষ করে অর্থনৈতিক সম্ভাবনা ও সফলতার পথে কর্মঠ যুবক মিজানুর রহমান

কলাপাড়ায় বরই চাষ করে অর্থনৈতিক সম্ভাবনা ও সফলতার পথে কর্মঠ যুবক মিজানুর রহমান

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪ । ১৯:৪০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ । ১৯:৪০

ফলো করুন-
কলাপাড়ায় টিযাখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের মিজানুর রহমন বরইয়ের বিশাল বাগান গড়ে তুলেছেন। বরই চাষী মিজানুর রহমন টিযাখালী ইউনিয়নে মধ্য টিয়াখালীর গ্রামের সাবেক মেম্বার ফকরুদ্দিন ছেলে। তার সংসারে স্ত্রী ও এক ছেলে/ মেয়ে রয়েছে। ছেলে সিয়ামকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীতে পড়াশুনা করে ও একটি মেয়ে রয়েছে ছোট।
গত ৩ এপ্রিল ২০২৩ সালে চুয়াডাঙ্গা থেকে ৩৫০টি বরই চারা ক্রয় করে ও কৃষি অফিস থেকে ৭৫টি চারা সংগ্রহ করে। ২৪,০০০টাকার বরই চারা কিনে নিয়ে পৈতৃক ১০০শতাংশ জমি বরই চাষ শুরু করেন মিজানুর রহমন। সেই কুল বিক্রি করেই তাঁর ভাগ্যের পরিবর্তন করেন। চলতি মৌসুমে বরই বিক্রি করে এক লক্ষ বিশ হাজার টাকা লাভ হবে বলে আশা করছেন। বরই গাছ ৭-৯ ফুট লম্বা। সেখানে বল সুন্দারী কুল জাতের বরই আবাদ করেন। এক বছরে মিজানুর রহমন পেয়েছেন অভাবনীয় সাফল্য। ছেলের এ সফলতায় গর্ব বোধ করছেন বাবা ফকর উদ্দিন ।
তথ্য সূত্রে জানা যায়, শীতকালীন ফলের মধ্যে বরই অতি পরিচিত ফল। প্রাচীনকাল থেকে এ ফলটির সঙ্গে সবাই কম-বেশি পরিচিতি। শীতকালীন অন্যান্য ফলের তুলনায় বরই অত্যন্ত সুস্বাদু। বিভিন্ন হাট-বাজারে সর্বত্রই পাওয়া যায় এ ফলটি। চলতি বছর আবহাওয়া অনুকুল ও ভালো ফলন হওয়ায় বরইয়ের বাম্পার ফলন হয়েছে।
একসময় দেশি টক জাতীয় বরই পাওয়া গেলেও, কৃষি গবেষণার ফলে আমাদের দেশেই বিভিন্ন ধরনের বরইয়ের উদ্ভাবন সম্ভব হয়েছে। এখন দেশেই বিভিন্ন প্রজাতির বরই পাওয়া যায়। অবশ্য বরইকে অনেকে কুল নামেও চেনে-জানে। দেশি টক জাতীয় বরইয়ের পাশাপাশি রয়েছে নারকেল বরই, আপেল কুল, বাউকুল ও থাইকুল।
বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে। বরই চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ হচ্ছে। বরই এমন একটি ফল, যা শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষের কাছে অত্যন্ত প্রিয় ফল এটি। তবে টক বরইয়ের চাহিদা রয়েছে এক শ্রেণির মানুষের কাছে।
এ মুখরোচক ফলটি শীতকালে আমাদের দেশের প্রায় সব অঞ্চলে পাওয়া যায়। শখের বশেও অনেকে বাড়ির ছাদে বরইয়ের চাষ করছেন। খেতে সুস্বাদুর পাশাপাশি পুষ্টিগুণে ভরা। বরইয়ে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামসহ নানা উপাদান; যা মানবদেহে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বরই চাষ করেই এখন মিজানুর রহমন একজন স্বাবলম্বী কৃষক।
শনিবার সরেজমিন ঘুরে দেখা যায়, মিজানুর রহমানের বাগান জুড়ে কুল গাছে ভরা। লাল সাদা আর মেরুন রঙ্গের বাহারি ফলে ভরে গেছে বাগান। কর্মচারীরা ঝুড়ি ভর্তি করে বিক্রির জন্য গাছ থেকে ছিরছেন পাকা কুল। পাখির ছোবল থেকে কুল রক্ষার জন্য পুরো বাগান জুড়ে টানিয়ে দেয়া হয়েছে জাল। চলতি মৌসুম শুরু থেকেই পাইকারি ব্যবসায়ীরা বাগান থেকেই বড়ই কিনে নিয়ে যান। প্রতিদিন বাগান থেকে কম বেশি কুল কিনে নেন ক্রেতারা।
এদিকে বাগানটিতে বরই কিনতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে ক্রেতারা। পরে ফেসবুকে জুড়ে দেওয়া ছবি দেখে অন্যরা অনুপ্রণিত হয়ে ছুটে যাচ্ছেন বরই কিনতে বাগানে। এতে কৃষক মিজানুর রহমন মুখে হাসি ফুটে উঠে এবং ক্রেতাদের সঙ্গে ফেসবুকে বন্ধু হয়ে যান। বাগানের চারদিকে তাকালে শুধু বরই আর বরই। ছোট গাছ গুলো বরইয়ের ভারে নুইয়ে পড়েছে। আপেলের মতো দেখতে লাল টুকটুকে বড় বড় বরই শোভা পাচ্ছে তার গাছে। গাছ গুলো রোপনের পর নিজেই পরিচর্যা শুরু করেন। সঠিক পরিচর্যায় গাছ গুলো বেড়ে উঠে এ বছর ফল ধরেছে সব গাছ গুলোতে। গাছে গাছে শুধু দুলছে লাল আভা ছড়ানো থোকায় থোকায় কুল। পাকতে শুরু করেছে সপ্তাহ দুয়েক আগে থেকে। বিক্রি ও শুরু করেন তিনি। আকার, স্বাদে ভালো হওয়ায় বাজারে মিজানুর রহমন বাগানের কুলের চাহিদাও খুব বেশী।
এখন ১০০ টাকা দরে বাজারে কুল বিক্রি করছেন। এই বাগানে ৪২৫টি মতো বরই চারা রয়েছে। মাত্র ৭ মাসের মধ্যেই তাদের বাগানের প্রতিটি গাছে প্রচুর পরিমাণে বরই ধরেছে। প্রচুর পরিমাণে বরই ধরায় পুরো বাগানটি নেট দিয়ে ঘেরা দেওয়া হয়েছে। এরই মধ্যে বাগানের গাছ থেকে বরই তুলে বিক্রি করা হচ্ছে। মচমচে স্বাদে সুমিষ্টি হওয়ার কারণে তাদের এক মন বরই চার হাজার টাকা দরে বিশ হাজার টাকা বিক্রি করেছেন। এই বাগনের উদ্যোক্তারা আশা করেছে চলতি মৌসুমে এখানে থেকে আরো ৩৫-৪০ মন বরই বিক্রি করবেন। যা থেকে তারা প্রথম বছরেই বিপুল পরিমাণ টাকা আয় করার সম্ভাবনা দেখছেন। একই সঙ্গে তাদের বাগান থেকে বারোমাসি থাই পেয়ারা আম ও বিক্রি করবেন। বর্তমানে তার বাগান ২০৫ শতাংশ জমি রয়েছে।
বরই চাষী মিজানুর রহমান জানান, প্রথম আমি বরই চাষ করে বুঝতে পারলাম ও অভিজ্ঞতা হয়েছে। কিভাবে আগামী বছর বর গাছ পরিচর্যা করতে হবে। কৃষি অফিস থেকে আমাকে অনেক সুপরামর্শ দিয়েছে। আগামি বছর আরো ভাল ফলন ফলাতে পারবো বলে আশা করি। ৭ মাসের মাথায় বরই গাছ গুলোতে মাশআল্লাহ ভালো ফলন দিয়েছে। গাছ থেকে পাকা বরই সংগ্রহ করেই স্থানীয় বাজারে বিক্রি করি। অনেকেই বাগানে এসে বরই কিনে নিয়ে যান। এ বছর আবহাওয়া শেষের দিকে খারাপ থাকায় ফুল ঝড়ে পাড়েছে ও পাখির আক্রমনে অনেক বর নষ্ট হয়েছে।
স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন হাওলাদার বলেন, মিজানুর যে বরই চাষ করে সফল হবে তা কেউই কখনো কল্পনা করেনি। মিজানুর রহমানের বরই বাগানে ভালোই উৎপাদন হয়েছে। আশা করি এ বছরই তিনি তার খরচ উঠাতে পারবেন।
বরই কিনতে যাওয়া কর্মজীবী তোফাজ্জেল গাজী জানায়, এধরণের বরই বাগান কলাপাড়া আর কোথাও নজরে পড়েনি। বরইগুলো ক্ষেতেও দারুণ মিষ্টি। মিজানুর রহমানের বরই বাগানে সফলতা দেখছেন। তার মতো অন্যরাও যদি ঝুঁকি নেয় উপকূলীয় এ অঞ্চল কাজ করে কৃষিক্ষেত্রে আরো সফলতায় এগিয়ে যাবে।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ বলেন, মিজানুর একজন সফল চাষি। তাকে কৃষি অফিস ও (এসএসিপি) সংস্থা সকল সহযোগীতা করে যাচ্ছে। ‘আমাদের মাঠ পর্যায়ে জোবায়েদা আক্তার সহকারী কৃষি অফিসার আছেন তারা কুল চাষে কৃষকদের সব রকম পরামর্শ দিয়ে আসছেন।
শেয়ার করুন

আরও পড়ুন

মসলায় নতুন সম্ভাবনার দিগন্ত :..

মসলায় নতুন সম্ভাবনার দিগন্ত :..

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ..

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ..

নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন,..

নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন,..

রমজানে শ্রীমঙ্গলে আনারসের জমজমাট বাজার,..

রমজানে শ্রীমঙ্গলে আনারসের জমজমাট বাজার,..

মন্তব্য করুন

কৃষি

মসলায় নতুন সম্ভাবনার দিগন্ত :..

মসলায় নতুন সম্ভাবনার দিগন্ত :..

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ..

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ..

নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন,..

নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন,..

রমজানে শ্রীমঙ্গলে আনারসের জমজমাট বাজার,..

রমজানে শ্রীমঙ্গলে আনারসের জমজমাট বাজার,..

আরও পড়ুন

RHB NEWS

ফলো করুন

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ৫৫/বি , নোয়াখালী টাওয়ার (১৩ তলা, ১৩এএ), পুরানা পল্টন, ঢাকা -১০০০

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

error: Content is protected !!