ঢাকা   বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ই-পেপার । আর্কাইভ ।  Bangla Font । ইউনিকোড কনভার্টার । ভিডিও
English
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের শীর্ষ নেতৃত্বে আলোচনায় মোহাম্মদ আল আমিন শ্রীমঙ্গলে “সমঅধিকারভিত্তিক নাগরিকত্ব” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু শ্রীমঙ্গলে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর চট্টগ্রামের মেজবানী মাংস সারাদেশে টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল নওগাঁর আত্রাইয়ে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন
Eng
RHB NEWS
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • অপরাধ ও আইন
  • খেলাধুলা
  • ধর্ম
  • বিনোদন
  • খাবার রেসিপি
  • ছবি
  • ভিডিও
  • অন্যান্য  
    • লাইফ ষ্টাইল
    • অর্থ ও বানিজ্য
    • উন্নয়ন ও সমৃদ্ধি
    • ইতিহাস ঐতিহ্য
    • প্রধান সংবাদ
    • কৃষি
    • ভ্রমন
    • শিক্ষা
    • সাহিত্য
    • সড়ক দুর্ঘটনা
    • শোক সংবাদ
    • মৃত্যু বার্ষিকী
    • তথ্য ও প্রযুক্তি
    • দুর্নীতি
    • প্রবাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • RHB পরিবার

জাতীয়
রাজনীতি
দেশজুড়ে
আন্তর্জাতিক
অপরাধ ও আইন
খেলাধুলা
ধর্ম
বিনোদন
খাবার রেসিপি
ছবি
ভিডিও

অন্যান্য

  • লাইফ ষ্টাইল
  • অর্থ ও বানিজ্য
  • উন্নয়ন ও সমৃদ্ধি
  • ইতিহাস ঐতিহ্য
  • প্রধান সংবাদ
  • কৃষি
  • ভ্রমন
  • শিক্ষা
  • সাহিত্য
  • সড়ক দুর্ঘটনা
  • শোক সংবাদ
  • মৃত্যু বার্ষিকী
  • তথ্য ও প্রযুক্তি
  • দুর্নীতি
  • প্রবাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • RHB পরিবার
EN
  • সরকারের নতুন মেয়াদে ঢাকা দিল্লী সম্পর্ক আরও গতিশীল হবে

সরকারের নতুন মেয়াদে ঢাকা দিল্লী সম্পর্ক আরও গতিশীল হবে

প্রধান প্রতিবেদক , ঢাকা

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪ । ২০:০৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ । ২০:০৯

ফলো করুন-
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর হাছান মাহমুদের সঙ্গে এটিই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রদূতের সাক্ষাত।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকে মন্ত্রী দুই নিকটতম প্রতিবেশীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ভারতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নিকটতম প্রতিবেশী হিসেবে উল্লেখ করে হাছান বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। দু’দেশের মানুষের মাঝে যোগাযোগ (কানেক্টিভিটি) ও বাণিজ্যের প্রসারে আন্ত:দেশীয় রেল ও সড়ক সংযোগ স্থাপনে চলমান কাজ দ্রুত সমাপ্তির জন্য আমরা চেষ্টা করছি।
সেইসাথে আন্তর্জাতিক মুদ্রার উপর নির্ভরতা কমাতে দ্বি-পাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা অর্থাৎ বাংলাদেশের টাকা ও ভারতের রুপি ব্যবহারের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে করে উভয় দেশই উপকৃত হবে। এর আগে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব গ্রহণে অভিনন্দন বার্তা পাঠানোর জন্য ভারত সরকার এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করকে ধন্যবাদ জানান।
বিনিয়োগবৃদ্ধি, উপকূলীয় জাহাজ চলাচল, সীমান্ত হাটের (সাপ্তাহিক বাজার) সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে, সে বিষয়েও কাজ শুরু করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।
ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং ২০২৩ সালকে সবচেয়ে সফল বছর হিসেবে অভিহিত করে বলেন, দু’দেশের মধ্যে যাতায়াত যোগাযোগ ও বিদ্যুৎ নিয়ে বড় কয়েকটি প্রকল্প গত বছর সমাপ্ত হয়েছে, নতুন প্রকল্পও উদ্বোধন হয়েছে।
তিনি জলবায়ু পরিবর্তন, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, স্টার্ট আপ উদ্যোগ, বাণিজ্য সহজীকরণ এবং আরও অনেক ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করার ওপর জোর দেন। প্রণয় ভার্মা বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ড. হাছান মাহমুদকে পারস্পরিক সুবিধাজনক সময়ে দিল্লি সফরের আমন্ত্রণ জানান। পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং শিগগিরই দিল্লি সফর করবেন বলে জানান।
শেয়ার করুন

আরও পড়ুন

সারাদেশে টানা ৫ দিন ভারী..

সারাদেশে টানা ৫ দিন ভারী..

২৪ ঘণ্টায় দেশে হাম ও..

২৪ ঘণ্টায় দেশে হাম ও..

শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন..

শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন..

জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব..

জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব..

মন্তব্য করুন

জাতীয়

সারাদেশে টানা ৫ দিন ভারী..

সারাদেশে টানা ৫ দিন ভারী..

২৪ ঘণ্টায় দেশে হাম ও..

২৪ ঘণ্টায় দেশে হাম ও..

শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন..

শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন..

জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব..

জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব..

আরও পড়ুন

RHB NEWS

ফলো করুন

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ৫৫/বি , নোয়াখালী টাওয়ার (১৩ তলা, ১৩এএ), পুরানা পল্টন, ঢাকা -১০০০

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

error: Content is protected !!