শ্রীমঙ্গলে হোটেল, রিসোর্ট, গেস্টহাউজ মালিকদের সাথে মতবিনিমিয় করেছেন শ্রীমঙ্গল থানা পুলিশ।

আজ বিকেল ৫ টায় স্হানীয় হোটেল ইন এর কনফারেন্স রুমে শ্রীমঙ্গল থানার আয়োজনে এই মতবিনিময় সভা অনু্ষ্িঠত হয়।

মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায়।

প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) তাপস চন্দ্র রায়, উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম।

হোটেল মালিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পর্যটন সেবা সংস্হার ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমদ, সাধারন সম্পাদক কাজী শামসুল হক, সাংগঠনিক সস্পাদক এসকে দাশ সুমন বালিশিরা রিসোর্টের চেয়ারম্যান কাজী শহিদুল হক প্রমুখ।