ঢাকা   সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ । ই-পেপার । আর্কাইভ ।  Bangla Font । ইউনিকোড কনভার্টার । ভিডিও
English
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামানো হচ্ছে মোবাইল কোর্ট ফ্যামিলি কার্ডের জন্য ৩৭৫৬৭টি নারী প্রধান পরিবার চূড়ান্ত ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত দুবাই প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে খলিলুর রহমান জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে আছে : ডিআইজি আহসান হাবিব পরিস্থিতি পর্যালোচনা করে বিমানের দুবাই রুট চালুর চিন্তা : প্রতিমন্ত্রী মিল্লাত সাইপ্রাসে ৬টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করল তুরস্ক এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
Eng
RHB NEWS
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • অপরাধ ও আইন
  • খেলাধুলা
  • ধর্ম
  • বিনোদন
  • খাবার রেসিপি
  • ছবি
  • ভিডিও
  • অন্যান্য  
    • লাইফ ষ্টাইল
    • অর্থ ও বানিজ্য
    • উন্নয়ন ও সমৃদ্ধি
    • ইতিহাস ঐতিহ্য
    • প্রধান সংবাদ
    • কৃষি
    • ভ্রমন
    • শিক্ষা
    • সাহিত্য
    • সড়ক দুর্ঘটনা
    • শোক সংবাদ
    • মৃত্যু বার্ষিকী
    • তথ্য ও প্রযুক্তি
    • দুর্নীতি
    • প্রবাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • RHB পরিবার

জাতীয়
রাজনীতি
দেশজুড়ে
আন্তর্জাতিক
অপরাধ ও আইন
খেলাধুলা
ধর্ম
বিনোদন
খাবার রেসিপি
ছবি
ভিডিও

অন্যান্য

  • লাইফ ষ্টাইল
  • অর্থ ও বানিজ্য
  • উন্নয়ন ও সমৃদ্ধি
  • ইতিহাস ঐতিহ্য
  • প্রধান সংবাদ
  • কৃষি
  • ভ্রমন
  • শিক্ষা
  • সাহিত্য
  • সড়ক দুর্ঘটনা
  • শোক সংবাদ
  • মৃত্যু বার্ষিকী
  • তথ্য ও প্রযুক্তি
  • দুর্নীতি
  • প্রবাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • RHB পরিবার
EN
  • দুুমকিতে জনদুর্ভোগে সাধারণ মানুষ, সড়কে অসংখ্যে গর্ত, ঘটছে দুর্ঘটনা

দুুমকিতে জনদুর্ভোগে সাধারণ মানুষ, সড়কে অসংখ্যে গর্ত, ঘটছে দুর্ঘটনা

মোঃ জসিম উদ্দিন দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ-

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩ । ১৯:১৬ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ । ১৯:১৬

ফলো করুন-
পটুয়াখালীর লেবুখালী-দুমকি-চরগরবদি সড়কে ছোট বড় অসংখ্যে গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। হতাহতের ঘটনাও ঘটছে। সামান্য বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়।
ফলে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন পরিবহন চালকেরা। এই সড়ক দিয়ে দূর-পাল্লার পরিবহন, আভ্যন্তরীণ রুটের যানবাহন বাউফল, দশমিনা, কালাইয়া, গলাচিপাসহ বিভিন্ন গন্তব্যের মালবাহী ট্রাক-লড়ি চলাচল করছে।
এছাড়া উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বেশ কয়েকটি স্কুল, কলেজের মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের নিত্য যাতায়াত রয়েছে।
এ ছাড়াও সাপ্তাহিক হাটবারে (রবিবার ও বুধবার) প্রত্যন্ত এলাকার নিত্যপণ্য আনা নেওয়ার কাজেও এ রাস্তা ব্যবহার করেন। আরএন্ডএইচ বিভাগের মাত্র ১৭কি.মিটার সড়কের বেশীরভাগ এলাকাজুড়ে মাঝখানে ছোট বড় অসংখ্যে গর্ত হওয়ায় ছোট বড় যানবাহন উল্টে যাচ্ছে। ঘটছে দুর্ঘটনাও। ফলে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বিশেষ করে বৃষ্টি হলে গর্তের গভীরতা বুঝতে পারেন না চালকরা। তখনই ঘটে দুর্ঘটনা। গত ছয় মাসে লেবুখালীর পাগলা সংলগ্ন কাঠালতলা, সাতানী বাইপাস মোড়, লালখার ব্রিজ এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালক, বাসের হেলপারসহ অন্তত: ৩জন নিহত ও ২০যাত্রী আহত হয়েছে। এছাড়া সম্প্রতি সরকারি জনতা কলেজের ২০/২৫ শিক্ষার্থী পিকআপ ভ্যানে পটুয়াখালী যাওয়ার পথে লালখার ব্রিজ সংলগ্ন সড়কে উল্টে গিয়ে ২০ শিক্ষার্থী আহত হন।
এই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন চালক ইকবাল, জাহিদ মোহসিনসহ কয়েকজন জানান, দুমকি থেকে লালখা ব্রিজ, দুমকি সাতানীসহ বেশ কয়েকটি স্পটে গর্তের কারণে গাড়ি নষ্ট হয়ে যায়। বৃষ্টিতে পানি আটকে থাকায় অনেক গাড়ি উল্টে পড়ে। প্রায়ই গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে। দ্রুত সংস্কার হলে আমরা উপকৃত হব।
উপজেলা এলজিইডি প্রকৌশলী সাদ মো: জগলুল ফারুক জানান, সড়ক ও জনপথ বিভাগের সড়ক হওয়ায় আমাদের কিছুই করার নেই। বিষয়টি সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে যানবাহন ও পথচারীদের ভোগান্তি দূর করতে মাঝে মধ্যে সড়ক বিভাগের লোকজন এসে এসব গর্ত ভরাটের মাধ্যমে সড়কটিতে যানবাহন চলাচল সচল রাখার কাজ করলেও তা স্থায়ী হচ্ছে না। ফলে ভোগান্তি কমছে না বরং সরকারী অর্থ লোপাটের পাশাপাশি জনভোগান্তি বেড়েই চলছে। অপর দিকে সড়কের যায়গা দখল করে স্থাপনা নির্মাণ ও অপরিকল্পিত ডিভাইডার নির্মাণেও ভোগান্তি বেড়েছে।
এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী- এম আতিকুল্লাহ মাসুদ বলেন- সড়ক ও জনপথ বিভাগের নিয়মিত মেইটেন্সের টিমের মাধ্যমে এসব ছোট খাটো মেরামতের কাজ অব্যাহত আছে। খুব শীঘ্রই দুমকির উল্লেখিত সড়কের মেরামতের কাজ করা হবে। সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ ও অপরিকল্পিত ডিভাইডার নির্মাণ প্রশ্নে সরেজমিনে দেখে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
শেয়ার করুন

আরও পড়ুন

দুমকিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী..

দুমকিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী..

মির্জাগঞ্জে শ্রমজীবী পথচারীদের মাঝে বিএনপির..

মির্জাগঞ্জে শ্রমজীবী পথচারীদের মাঝে বিএনপির..

দুমকিতে পূর্বশত্রুতায় যুবককে মারধর ও..

দুমকিতে পূর্বশত্রুতায় যুবককে মারধর ও..

জাতীয় সংসদের চীফ হুইপ হলেন..

জাতীয় সংসদের চীফ হুইপ হলেন..

মন্তব্য করুন

বরিশাল বিভাগ

দুমকিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী..

দুমকিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী..

মির্জাগঞ্জে শ্রমজীবী পথচারীদের মাঝে বিএনপির..

মির্জাগঞ্জে শ্রমজীবী পথচারীদের মাঝে বিএনপির..

দুমকিতে পূর্বশত্রুতায় যুবককে মারধর ও..

দুমকিতে পূর্বশত্রুতায় যুবককে মারধর ও..

জাতীয় সংসদের চীফ হুইপ হলেন..

জাতীয় সংসদের চীফ হুইপ হলেন..

আরও পড়ুন

RHB NEWS

ফলো করুন

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ৫৫/বি , নোয়াখালী টাওয়ার (১৩ তলা, ১৩এএ), পুরানা পল্টন, ঢাকা -১০০০

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

error: Content is protected !!