কানাইঘাট থানায় সদ্য যোগদানকারি নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার কানাইঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

আজ বুধবার ( ১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কানাইঘাট থানা ভবনে এই মতবিনিমিয় সভা অনু্ষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন এবং সাধারন সম্পাদক মাহবুবুর রহমানসহ সকল সাংবাদিকরা উপস্হিত ছিলেন।

মতবিনিময় সভায় কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান ও সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ উপস্হিত ছিলেন।