পটুয়াখালীর কলাপাড়ায় আত্মহত্যার উদ্দেশ্যে বিষ কিনতে এসে এক গৃহবধূ (২৬) পুলিশের হাতে আটক হয়েছে। বুধবার ১৩ ডিসেম্বর দুপুরে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, তার পারিবারিক সমস্যা রয়েছে যা কেউই সমাধান করতে পারবে না বলে তিনি উল্লেখ করেন। সেই ক্ষোভ থেকেই আত্মহত্যার উদ্দেশ্যে গৃহবধূ পৌরশহরের বিভিন্ন সার কীটনাশকের দোকানে কীটনাশক কিনতে গেলে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে তার নাম মরিয়ম বলে জানিয়েছে। এর বেশি কিছু তিনি বলতে রাজী হয়নি। এর পর পুলিশকে তার এক চাচার মোবাইল নাম্বার দেন ঐ গৃহবধূ।
গৃহবধু মরিয়মের চাচা জাহাঙ্গীর মুন্সি জানান, মরিয়মের বাবার বাসা পৌরশহরের রহমতপুর এলাকায়। মরিয়মকে মহিপুর এলাকায় বিবাহ দেওয়া হয়েছে। এছাড়াও তার মানসিক সমস্যা আছে বলে তিনি জানান।
কলাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো.রিয়াজ বলেন, গৃহবধূর পারিবারিক বিষয় নিয়ে ঝামেলার কারনে সে বিষ কিনতে গিয়েছিল। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তবে গৃহবধূ মরিয়ম মুখ খুলছে না বলে তিনি জানান।
মন্তব্য করুন