বরিশালের গৌরনদী উপজেলার সিসিডিবি সিপিআপি’র আয়োজনে যিশু খ্রিস্টের শুভ জন্মদিন পালন উপলক্ষে প্রাক বড়দিন সভা ও সিসিডিবি সিপিআপি’র ফোরাম সদস্যদের মাঝে কৃষ্ িভিত্তিক উন্যয়ন কায্যক্রম বাস্তবায়নের লক্ষে ৮০জন সদস্যদের ২০হাজার করে মোট ১৬লক্ষ টাকার চেক বিতরন করা হয়েছে।
সোমলবার সকাল সাড়ে ১১টায় গৌরনদী উপজেলা সদরে সিসিডিবি মিলনায়তনে এ কায্যক্রম অনুষ্ঠিত হয়। সিসিডিবি, সিপিআরপি গৌরনদী উপজেলার উদ্যোগে এরিয়া ম্যানেজার মিস্টার সুদিপন খীসা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পাদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শেখ মো.আরিফুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা খান মো.মনিরুজ্জামান, সমবায় অফিসার আফসান শাখী, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি নৈয়দ নকিবুল হক, সাবেক সভাপতি বিএম বেলাল, এনজিও সমন¦য় পরিষদের সভাপতি সাংবাদিক প্রেমানন্দ ঘরামী, পালকপূরহিত রেভা জেম্স মাইকেল রায়। সিসিডিবি সিপিআরপি-২ এর সমাজ সংগঠক সের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন সিসিডিবি গৌরনদী উপজেলার প্রোগ্রাম অফিসার উজ্জল রতœ, হিসাব রক্ষক ডেভিড লিটন দাস, সমাজ সংগঠক জন আশিস বিশ্বাস, রুনা আক্তার, আফসানা, অর্পনা, জেসমিন-সহ অন্যান্য সদস্য। শেষে শুভ প্রাক বড়দিন পালন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।
মন্তব্য করুন