দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নিমতলা মোড়ে অবস্থিত রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এর দায়ে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ২৯ নভেম্বর বিকাল ৫ টার সময় ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর আইনে ৫০০০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

ইতিপূর্বে ও রাজধানী হোটেলের বিরুদ্ধে কাস্টমারের সঙ্গে খারাপ আচরণ এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এময় ফুলবাড়ী থানার পুলিশ একটি চৌকস টিম উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যান্য ব্যবসায়ীদের কেও সচেতন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী জানান এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন