সম্মিলিত সাংবাদিক পরিষদ – এসএসপির মুলাদী উপজেলায় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত ২০ নভেম্বর ২০২৩ ইং রোজ সোমবার এসএসপির কেন্দ্রীয় কমিটি মুলাদী উপজেলায় ১১ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি গঠন করে অনুমোদন দেন।

কমিটিতে দৈনিক ভোরের কাগজ মুলাদী উপজেলা প্রতিনিধি এনায়েত হোসেন খান রিমনকে সভাপতি ও দৈনিক সাহসী কন্ঠ মুলাদী উপজেলা প্রতিনিধি সহিদুল ইসলাম সুমনকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন ইমরান ফকির সহ-সভাপতি, মোঃ রাশেদ যুগ্ন সম্পাদক, কাজী সোহরাব হোসেন খোকা সাংগঠনিক সম্পাদক, আমিনুল ইসলাম কোষাধ্যক্ষ, রবিউল হাসান দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কবির মোল্লা রাজু , কার্যনির্বাহী সদস্য-০১ মোঃ ইখতিয়ার উদ্দিন খান, সদস্য-০২ মোঃ শামীম সরদার, সদস্য-০৩ বাকী উল্লাহ ।

এছাড়া উপদেষ্টা-০১ মোঃ আমিনুল ইসলাম জহির, উপদেষ্টা-০২ এডভোকেট মিজানুর রহমান টিটু ।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এসএম শামসুল আলম নিক্সন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।