এসো সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ি। এই লক্ষ্যে বরিশাল জেলা ও মহানগর কমিটি আজ ৩১/১০/২০২৩ ইং তারিখ মঙ্গলবার ৯ নং মাকড়কাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সড়ক ব্যবহার সম্পর্কে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব ফয়সল জামিল, উপজেলা শিক্ষা অফিসার, বরিশাল সদর, বরিশাল। বিশেষ অতিথি ছিলেন জনাব আহম্মেদ শাহরিয়ার বাবু, চেয়ারম্যান, ০১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদ, বরিশাল সদর, বরিশাল।
প্রধান বক্তা মোঃ জাকির হোসেন, সভাপতি, সেবক বরিশাল জেলা ও মহানগর কমিটি এবং ইন্সট্রাক্টর এসোসিয়েশন বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবি আবদুল্লাহ, সভাপতি, ম্যানেজিং কমিটি, ৯ নং মাকরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেবক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য অএ বিদ্যালয়ের সকলকে সেবক সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।
মন্তব্য করুন