পুলিশের ধারণা, সমাবেশের পর সারাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করা, হরতাল ডাকা বা গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধসহ লাগাতার আন্দোলনে যেতে পারে বিএনপি।
২৮ অক্টোবর সমাবেশ করার পর অবস্থান বা অবরোধের চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীদের রাজপথ থেকে ‘বিতাড়িত’ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য সম্ভাব্য সব পরিকল্পনা তৈরি করেছে পুলিশ।
পুলিশের ধারণা, সমাবেশের পর সারাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করা, হরতাল ডাকা বা গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধসহ লাগাতার আন্দোলনে যেতে পারে বিএনপি।
সূত্রমতে, বেশ কয়েকটি শর্তে নয়াপল্টনে বা গোলাপবাগে অথবা সুবিধাজনক স্থানে বিএনপিকে অনুমতি দিতে পারে ডিএমপি। সমাবেশ শুরু ও শেষ করার একটি নির্দিষ্ট সময়সীমা থাকবে শর্তে।
বেঁধে দেয়া সময়ের পর সমাবেশস্থলে কর্মীদের থাকার ‘অনুমতি’ দেবে না পুলিশ, এমনকি জননিরাপত্তার শঙ্কা দেখা দিলে বলপ্রয়োগ করতেও দ্বিধা করবে না বলেনাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা জানান।
মন্তব্য করুন