শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির এবং ছানি বাছাই ক্যাম্প অনু্ষ্ঠিত হয়েছে। ডা. সত্যকাম চক্রবর্তীর সার্বিক ব্যবস্হাপনা ও আয়োজনে এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় উপজেলার আশীদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামে নির্মাই শিববাড়িতে এই ফ্রি আই ক্যাম্প অনু্ষ্ঠিত হয়।
আজ রবিবার সকালে জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এই চক্ষু চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন (জহর) এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।
চক্ষু চিকিৎসা শিবিরে চিকিৎসা সহায়তা প্রদান করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. সৈয়দ জিসান আহমেদ, ডা. আব্দুল মান্নান ও ডা. আব্দুল বাতেন।
ডা. সত্যকাম চক্রবর্তী জানান, সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮৬০ জন চক্ষু রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় এবং ৯৩ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে ছানি অপারেশান করা হবে।
মন্তব্য করুন